কবি বর্ণবান
---------------------------------------------- ------------------------------------------------------------
ইসলামপুরে ২১ শে সেপ্টেম্বর ২০১৮ তারিখে এক ভয়াবহ ঘটনা ঘটল। একদল, ছাত্র স্কুলে উর্দু শিক্ষকের থেকেও বাংলার শিক্ষকের জন্য স্কুলে জমায়েত হয়ে প্রতিবাদ করতে গিয়ে গুলি চলে , দুজন ছাত্র মারা যায় । অভিযোগ যে পুলিশ গুলি চালায়। এই ঘটনা দেখে কবি বর্ণবান এই কবিতাটি লেখেন।
একটু বাংলা ভাষার জন্য
- কবি বর্ণবান
আমি বলছি, শিক্ষা চাই
তুমি বলছ, শিক্ষা দেবে।
আমি বলছি, মুক্তি চাই
হেসে বলছ, মুক্তি পাবে।
এভাবেই যদি সোজা ভাবা যেত ছাত্রদের মুখ
তবে হয়ত-
তাদের গলায় উঠত না বাংলা ভাষার জয়গান!
আরেকটু বাংলা শেখার জন্য
হয়তো কাতরাত না দুষ্টু মন-
যার পরিমান- বুলেটে লেখা
একটাই সরগম - "আমরাই জানি কি
পড়তে হবে"।
আমি বলছি, রক্ত দেব
হেসে বলছ, সেটাই হবে
আমি বলছি, বাঁচতে চাই
হেসে বলছ, সে টা কে দেবে?
কবি বর্ণবান- ছদ্দনাম। কবিতা লেখা তার পেশা বা নেশা নয় শুধু ঘটনার টানে তাকে কবিতা লিখতে বাধ্য করেছে। কর্পোরেট জগতের সাথে যুক্ত থাকলেও কবিতা ভালবাসেন ।
--------------------------------------
--------------------------------------
