অঙ্কুর রায় বৈশাখ সংখ্যা
সংলাপ ☆
---------------------
তোমার ছোটা সাফল্যের পিছনে ,
আমি ছুটি সমষ্টির স্বপ্নের পানে ....
তুমি ছোটো নিজস্ব সুখের খোঁজে ,
আমি নিজেকে পাই শোষিতের কান্নায় খুঁজে ।
অলস দুপুরে তুমি যখন সুখে গৃহকোণে ,
আমাকে খুঁজে পাবে তখন মিছিলে স্লোগানে ।
তোমার সাফল্য লেখা ঐশ্বর্য বিলাসে ,
আমার সাফল্য আমি মানুষের পাশে ।
---------------------
তোমার ছোটা সাফল্যের পিছনে ,
আমি ছুটি সমষ্টির স্বপ্নের পানে ....
তুমি ছোটো নিজস্ব সুখের খোঁজে ,
আমি নিজেকে পাই শোষিতের কান্নায় খুঁজে ।
অলস দুপুরে তুমি যখন সুখে গৃহকোণে ,
আমাকে খুঁজে পাবে তখন মিছিলে স্লোগানে ।
তোমার সাফল্য লেখা ঐশ্বর্য বিলাসে ,
আমার সাফল্য আমি মানুষের পাশে ।
পথের এখনও অনেক আছে বাঁক,
তুলনা নাহয় আজকে তোলা থাক ।
কোন একদিন অনেকদিন পরে
দেখা নিশ্চয় হয়েই যাবে কোন রাস্তার মোড়ে ।
বসবো সেদিন মুখোমুখি --
একটা চায়ের দোকানে ।
ছোট্ট চুমুক এবং সিগারেট গভীর টেনে -
কথা শুরু হবে ....
জিজ্ঞেস করবো :
' কেমন হলো তোমার একান্ত রাস্তায় পথচলা ? '
তুমি বলবে জানি : ' ভালো । '
আমি বলবো : ' তবে ক্লান্ত কেন হেঁটে ? জীবন যখন সুখেই যাচ্ছে কেটে ? '
তুলনা নাহয় আজকে তোলা থাক ।
কোন একদিন অনেকদিন পরে
দেখা নিশ্চয় হয়েই যাবে কোন রাস্তার মোড়ে ।
বসবো সেদিন মুখোমুখি --
একটা চায়ের দোকানে ।
ছোট্ট চুমুক এবং সিগারেট গভীর টেনে -
কথা শুরু হবে ....
জিজ্ঞেস করবো :
' কেমন হলো তোমার একান্ত রাস্তায় পথচলা ? '
তুমি বলবে জানি : ' ভালো । '
আমি বলবো : ' তবে ক্লান্ত কেন হেঁটে ? জীবন যখন সুখেই যাচ্ছে কেটে ? '
তারপর আর কোন কথা নেই ।
সন্ধে নামছে , আকাশ বিষণ্ণ , ম্লান ।
চায়ে চুমুক আর সিগারেটে সুগভীর টান ....
-------------------------------------------------------------------------------------------------------------------------
ধিক্ এই ধার্মিকতা ☆
এ কেমন ধর্ম তোদের
এ কেমন ধার্মিকতা !
ধর্মের নাম নিয়ে যে
এ তোদের তঞ্চকতা ।
যে শিশু বুকের পাঁজর
স্থান যার মায়ের চুমায় ,
মায়ের কোমল কোলে
যে শিশু স্বপ্নে ঘুমায় ,
যে শিশুর চোখের পাতায়
ঈশ্বর আসন পাতেন ,
শিশুর দেয়ালা দেখে
স্বপ্নে খেলায় মাতেন ।
যে শিশুর কান্না শুনে
পাথর ও ভাসে জলে ,
তাকে ফেলিস ভণ্ড সাধুর
কাদা মাখা পদতলে ?
এ কেমন ধার্মিকতা !
ধর্মের নাম নিয়ে যে
এ তোদের তঞ্চকতা ।
যে শিশু বুকের পাঁজর
স্থান যার মায়ের চুমায় ,
মায়ের কোমল কোলে
যে শিশু স্বপ্নে ঘুমায় ,
যে শিশুর চোখের পাতায়
ঈশ্বর আসন পাতেন ,
শিশুর দেয়ালা দেখে
স্বপ্নে খেলায় মাতেন ।
যে শিশুর কান্না শুনে
পাথর ও ভাসে জলে ,
তাকে ফেলিস ভণ্ড সাধুর
কাদা মাখা পদতলে ?
এই বুঝি ধর্ম তোদের !
ধিক্ এই ধার্মিকতা !
ধর্মের দোহাই দিয়ে
অসভ্য বর্বরতা ।
ধর্ম নয় রে এটা
ধর্ম নয় কিছুতেই ,
ধর্মের মর্মকথা
শিশুকে ভালোবাসাতেই ।।
ধিক্ এই ধার্মিকতা !
ধর্মের দোহাই দিয়ে
অসভ্য বর্বরতা ।
ধর্ম নয় রে এটা
ধর্ম নয় কিছুতেই ,
ধর্মের মর্মকথা
শিশুকে ভালোবাসাতেই ।।